সাজেক ভ্যালী এ যেন রাঙ্গামাটির ছাদ! নয়নাভিরাম অরণ্যভূমি আর পাহাড়ের বন্ধনে যেখানে মেঘের দল প্রেমে মেতে থাকে, পাহাড়ের গায়ে হেলান দিয়ে এখানে আকাশ ঘুমায়,পাহাড়ের বন্ধনহীন মিলন দেখা যায়। কোথাও কোথাও তুলার মতো দলছুট মেঘের স্তুুপ ভেসে বেড়ায় পাহাড় চূড়ায়, এ যেন স্বপ্ন রাজ্য।🖤
খাগড়াছড়ির পথেঃ
মেঘের ভেলাতে ভাসতে ঢাকা থেকে রওনা,গন্তব্য খাগড়াছড়ি, কুয়াশার চাঁদরে মোড়ানো খাগড়াছড়ি বরণ করে নিল চায়ের উষ্ণতায়, তার পরেই সবার ছোটাছুটি চাঁদের গাড়ির দিকে! আমরা তো আরাম প্রিয় মানুষ, এত ছোটাছুটি আমাদের কম্য নয়! পুরো দিন খাগড়াছড়ি ঘোরাঘুরি করেই কাটানো রাতে বিশ্রাম, এইদিনে খাগড়াছড়ি শহর ঘুরে দেখা! [আলুটিলা পর্বত, রিসাং ঝর্ণা, আলুটিলা গুহ, হর্টিকালচার হ্যারিটেজ পার্ক, পানছড়ি শান্তিপুর অরণ্যকুটির] ক্লান্ত হওয়ার আগ পর্যন্ত! যার পূর্ণতা দিলো তারেং হ্যালিপ্যাড, পুরো শহরকে দেখালো পাখির চোখে! এ যেন পিপড়াদের বাসস্থান!
মেঘের রাজ্যের খোজেঃ
সকালের সূর্যের সাথে পাল্লা দিয়ে মেঘ ঠেলে চাঁদের গাড়িতে করে আমাদের গন্তব্য স্বপ্নরাজ্যে!পাহাড়ের ঢেউ খেলানো রাস্তা,মেঘের মায়াজাল স্বপ্ন ভেবে ভূল হতেই পারে!
সূর্য যখন মধ্য আকাশে আমরা তখন স্বপ্নের দেশে! দুপুরের খাবারে ব্যাম্বোচিকেন না হলে যে অপূর্ণতা থেকে যায়,তার পূর্ণতা শেষে হালকা বিশ্রাম,বিকালে বের হলাম কংলাক অভিযানে! হে রীতিমতো অভিযান ওই বটে! ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ১৯৬০ ফিট! মেঘের রাজ্য নয় এ যেন ধুলোর রাজ্য! চাঁদের গাড়িও যেখানে হার মানে! ফল স্বরপ খাদে পরতে পরতে বেঁচে যাওয়া!
এত কিছুর পর যখন কংলাক চূড়ায় আমরা, সূর্য তখন অস্ত যাওয়ার প্রস্তুুতি নিচ্ছে, রক্ত রাঙা সূর্য যেন তার সম্পূর্ণ সৌন্দর্য ছড়িয়ে বরণ করে নিল! মায়া লাগতে বাধ্য!
প্রকৃতির প্রেমে পরা হয়েছে কখনো? সাজেক এর একটি রাত আর প্রকৃতির প্রেমে পরা এ তো বাস্তবতা! স্বপ্ন নয় এ তো সত্যি! স্নিগ্ধ, মিষ্টি বাতাসে মেঘের ভেলায় নিয়ে যাবে স্বপ্নের দেশে,যার মধ্যেই খুঁজে নেয়া যায় জীবনের সার্থকতা!
ফায়ার ক্যাম্প এর ব্যার্থ চেষ্টা, আর আড্ডা তে মেতে থাকা অতঃপর রাত শেষে সূর্যের অপেক্ষায় আমরা যখন হ্যালিপ্যাডে তখনি একটু একটু করে নিকটে আসে সূর্যের রাজকীয় আগমনের ক্ষন । রাজকীয় বৈকি, একেবারে মেঘের ভেলায় ভাসন্ত অবস্থায় দেখা মিললো তার! মুগ্ধ হয়ে দেখা মেঘের দল যার আড়ালে উকি দেয় সূর্য! যার সাথেই সমাপ্তি ঘটে স্বপ্নের যাত্রার!
চাঁদের গাড়ি থেকে নামতে নামতে মনে হতেই পারে এবার উঠো স্বপ্ন তো শেষ! এবার বাড়ি যাবার পালা।
লেখকঃ
জাহাঙ্গীর হোসেন মিঠু (ব্যাচ ৩২, ডিপার্টমেন্ট অব ফার্মেসি, স্টেট ইউনিভার্সিটি অববাংলাদেশ)







No comments:
Post a Comment